শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

ধামইরহাটে গরুবাহী ভুটভুটি ও মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে নিহত-২ আহত-৪

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে গরুবাহী ভুটভুটি ও মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটে। শনিবার সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি কথা সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ অক্টোবর সকাল ৭ টার দিকে নজিপুর-জয়পুরহাট সড়কের বিহারীনগর-পিড়লডাঙ্গার বাইপাস সড়ক হয়ে জয়পুরহাট গরুর হাটে যাচ্ছি কয়েকজন গরুর ব্যবসায়ী। পথিমধ্যে বাইপাস সড়কের তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের নিকট একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ভুটভুটি ও মোটরসাইকেল পল্টি খেয়ে রাস্তার নিচে ধানক্ষেতে পড়ে যায়। এ সময় ভুটভুটি চালক আড়ানগর বাসিন্দা পাড়ার জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) ও আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মো. ভুট্টু (৪০) ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ধামইরহাট থানার ওসি ইমাম জাফরসহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় ভুটভুটির চাপায় জঘমীদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহতরা হলেন, আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ(২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল (৫৫), লক্ষনপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন(৭০) ও মোটরসাইকেল চালক দিনাজপুরের জহুরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা। আহত সেলিম ও নাজিম এর অবস্থায় আশংকাজনক হওয়ায় তাদের রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ঈমাম জাফর জানান, নিজ গাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে মৃুত্যবরণ করায় এবং কোন অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, এবং আহতদের সুু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর