শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

নিরীক্ষান্তে প্রয়োজনীয় সহযোগিতায় শতভাগ পুনর্বাসন -বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভায় সিদ্ধান্ত

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের শিশুশ্রম নিরসন বিষয়ক অন্তর্বর্তীকালীন সভায়’ নিরীক্ষান্তে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে শ্রমের সাথে জড়িত শিশুদেরকে শতভাগ পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করা হবে, এমন সিদ্ধান্ত উঠে আসে। আজ (বৃহস্পতিবার) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ জানান, অর্থনৈতিক কষ্ট ও দারিদ্র্য, শিক্ষা ব্যবস্থা, স্কুল থেকে ঝরে পড়া ইত্যাদি কারণে শিশুরা শ্রমে জড়িত হয়। শ্রমে জড়ানোর পিছনে কোন না কোন কারণ থাকে। সে কারণগুলো খোঁজে বের করা আমাদের জরুরি। সে মোতাবেক নিরীক্ষান্তে শিশুগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা আবশ্যক। পরিকল্পনার মাধ্যমে সেবাদানকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার সহযোগিতায় এবং সংশ্লিষ্ট পরিবারকে মোটিভেশনের মাধ্যমে শিশুশ্রম নিরসন করা যেতে পারে।

 

শিশুদের আর্থিক সাহায্য প্রদানে ধনাঢ্য ব্যক্তিদের সামাজিকভাবে জড়িত করে, শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার মাধ্যমে, শিশুকে শ্রমের হাত থেকে রক্ষা করা যেতে পারে। এলাকা নির্ধারণ ও জরিপ, স্থানীয়ভাবে কমিটি গঠন ও সরকারি প্রতিষ্ঠান একসাথে কাজ করলে এর অগ্রগতি দ্রুত হবে। শিশুর ওপর কেস স্টাডি করে শিশুর আসল চাহিদা নিরূপণ করে, সেই আঙ্গিকে কাজ করতে হবে। শিশুশ্রম নামক সামাজিক ব্যাধিকে রোধ করতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে, এমন মতামত উঠে আসে সভায়।

 

সভাপতি বলেন, আমরা যারা দায়িত্বে আছি, শিশুশ্রম নিরসনে কতটুকু দায়িত্ব পালন করছি, আগামীতে কতটুকু অগ্রগতি হলো, সে বিষয়ে আগামীতে আরো শুনবো। তবে শিশুশ্রম নিরসনকল্পে সংশ্লিষ্ট সকলের কাছে দ্রুতই পুনর্বাসনের ফলাফল চাই। মাঠ পর্যায়ে নিরীক্ষা করে সম্মিলিতভাবে কাজ করেন, তাহলে শতভাগ সফল হওয়া সম্ভব।

সভায় ময়মনসিংহ রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক এর প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ময়মনসিংহের উপমহাপরিদর্শক, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রতিনিধি, জামালপুরের উন্নয়ন সংঘের প্রতিনিধি, ইউনিসেফ এর প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর