শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় গৃহবধূর ১৪ বছরের কারাদণ্ড

Reporter Name / ১২৫ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ফিরোজ আল আমিন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরির ঘটনায় আলপনা খাতুন (৩১) নামে এক গৃহবধূকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মাসুদুর রহমান মাসুদ।

দণ্ডপ্রাপ্ত আলপনা খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদোগাছী গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সরকারি কৌঁসুলি (পিপি) মাসুদুর রহমান মাসুদ জানান, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি তাড়াশ উপজেলার নওগাঁ গ্রামের মাজেদ আলীর স্ত্রী সবিতা খাতুন সন্তান প্রসবের ব্যথা নিয়ে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অবস্থিত সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। পরদিন (২৭ ফেব্রুয়ারি) সকালে সিজারের মাধ্যমে তিনি একটি পুত্র সন্তান জন্ম দেন। কিন্তু ওইদিন বিকেলে আলপনা খাতুন নবজাতকটিকে চুরি করে নিয়ে যান।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত পুলিশকে খবর দেয়। সলঙ্গা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেদিন রাতেই আলোকদিয়া গ্রামের সোলাইমান হোসেনের বাড়ি থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করে। এসময় আলপনা খাতুনসহ আরও চারজনকে গ্রেফতার করা হয়।

ঘটনার পর শিশুটির পিতা মাজেদ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ আলপনা খাতুনকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর