সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

লংগদুতে স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য শীর্ষক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক কর্ম পরিকল্পনা, বাস্তবায়ন এবং বিশ্লেষণের স্থানীয়দের সম্পৃক্ত করার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক লংগদু এর যৌথ আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন গুলশাখালী বর্ডার গার্ড কলেজের অধ্যক্ষ সজিব ও গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম অফিসার রবিসন আসাক্রা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্বাস্থ্যকর্মী, মেডিকেল স্টাফ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগণ ও স্বাস্থ্য কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা সম্ভব। তারা বলেন, পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন ও মূল্যায়নের প্রতিটি ধাপে সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর