শিরোনাম
নাসিরনগরে ৮৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাচ্চু মিয়া গ্রেফতার  রামগড়ে নারীকে উত্ত্যক্তের অভিযোগ, ত্রিফল নাইন এ ফোন পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনারগাঁও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামী লীগ সংগঠনের ৩জন সহ আটক ৯ সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় বেসরকারী হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা  সোনারগাঁওয়ে সরকারি জমি জোরপূর্বক দখল,গাছ কর্তন ও রাস্তা ভেঙে  অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ রূপগঞ্জে দুই স্টিল মিলে ৩ লাখ টাকা জরিমানা রূপগঞ্জে ফরটিস গ্রুপের প্লাটিনাম কোম্পানির বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

 

মৌলভীবাজার প্রতিনিধি

 

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকা মনি বেগমকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় স্ত্রী ও ছয় মাস বয়সী শিশুসন্তানকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক ২০১৭ সালের আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা (পাবই) এলাকায় পারিবারিক বিরোধ ও কথা-কাটাকাটির জেরে স্ত্রী রায়না বেগম এবং তাঁদের ছয় মাস বয়সী শিশুসন্তানকে গুরুতর আঘাত করে হত্যাচেষ্টা চালান সালাউদ্দিন। এ সময় বোন রায়না বেগমকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই মনি বেগমের মৃত্যু হয়।

রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এ রায়ের মাধ্যমে বাদীপক্ষ সুবিচার পেয়েছে।

দীর্ঘ প্রায় সাড়ে নয় বছর পর মামলার রায় ঘোষণায় স্থানীয় এলাকাবাসী ও সংশ্লিষ্ট মহল সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, এ রায়ের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 November 2026

কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড

www.dainikkagoj.com
26 November 2026

কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে সালাউদ্দিনের মৃত্যুদণ্ড

www.dainikkagoj.com