শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি

Reporter Name / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা ন্যায্য ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে আর্থিক বৈষম্যের শিকার হয়ে আসছেন। তারা দ্রুত ২০ শতাংশ বাড়ি ভাতা, মাসিক ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের সরকারি প্রজ্ঞাপন জারির দাবি জানান।

দীঘিনালা শিক্ষক সমিতির সভাপতি ও রেংকার্য্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঊষা আলো চাকমা বলেন,

“আমরা শান্তিপূর্ণভাবে সরকারের নিকট আমাদের ন্যায্য দাবি জানিয়ে আসছি। কিন্তু দাবি পূরণে দেরি হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

অনুষ্ঠানে অনাথ আশ্রম আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, হাচিনচনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর নবী মজুমদারসহ দীঘিনালার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বক্তব্য রাখেন।

বক্তারা আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও আজ শিক্ষকরা ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সরকার দ্রুত তাদের দাবি পূরণে উদ্যোগ না নিলে আন্দোলন আরও বিস্তৃত হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে দীঘিনালার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর