শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

Reporter Name / ২৮১ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

শরিফা বেগম শিউলী

স্টাফ রিপোর্টার

যারা জুলাই আন্দোলনে যারা ছাত্রজনতার পক্ষে ছিলেন, তাদের আমরা সাধুবাদ জানাই। আর যে সব সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবির সদস্য জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনার আমলে গুম খুন ও আয়নাঘরের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের সমালোচনা করে আখতার বলেন, সেনাবাহিনীর জেনারেলরা হাসিনার আনুকুল্য পেতে গুম খুনের সাথে জড়িত। এই জেনারেলরা শুধু একটা পরিবারকে ধ্বংশ করেছে তা নয়, বরং গোটা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংশ করেছে। তারা সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুন্ন করেছে। তাছাড়া বাহিনীর সদস্য দ্বারা গুম, খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হত না। তাই সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও গোয়েন্দা বাহিনীর প্রতিষ্ঠানকে জনগণের প্রতিষ্ঠান করতে হলে অবশ্যই তাদের বিচারের আওতায়য় আনতে হবে।

আখতার হোসেন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনো বৈঠক করেনি এনসিপি। বাংলাদেশের জাতীয় স্বার্থকে রক্ষার্থে যদি কখনো জোটের প্রয়োজন হয় তাহলে এনসিপি ওপেন রয়েছে। কেননা এনসিপি বাংলাদেশ ও দেশের মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে রাজনীতি করছে এবং আগামীতেও করবে।

তিনি আরো বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই বিচার ও প্রয়োজনে সংস্কার করতে হবে। এটা জুলাইয়ের আকাঙ্খা। ঐক্যমত কমিশনে জুলাই সনদের আইনগত ভিত্তির দাবীতে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণকে স্বাগত জানিয়ে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানান আখতার হোসেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর হয়ে রংপুরে আসেন আখতার হোসেন। পরে সম্প্রতি প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত করেন এবং পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করে। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু সাঈদ চত্বরে নেতাকর্মীদের সংবর্ধনা গ্রহণ করেন এবং সাক্ষাত করেন। পরে মোটরসাইকেল শোডাউনে অংশ নেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর