শিরোনাম
ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার সিরাজগঞ্জে ৫৩০ বোতল ফেনসিডিলসহ আটক দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড অসুস্থ বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন যুবদল নেতারা সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি তাড়াশে দলিল জালিয়াতির মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, পুনর্বাসনের আশ্বাস সরকারের তাড়াশ ডিগ্রি কলেজে একমাত্র জিপিএ-৫ পেলেন নাহিদ, পাসের হার ৩০.৮৯ শতাংশ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া খানপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত বাহাজ আলীর ছেলে মো. আব্দুল আলিম সরকার (৪৮), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. লুৎফর রহমান (৩২), ভুইয়াগাতী গ্রামের দীপক কুমার সরকারের ছেলে সম্রাট কুমার সরকার (৩৮) এবং আমডাঙ্গা গ্রামের রওশন আলীর ছেলে মো. আরিফ হোসেন (৩২)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, রোববার বিকেলে হামকুড়িয়া খানপাড়া এলাকায় কয়েকটি মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন সমর্থক জড়ো হন। এ সময় তাঁরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের কাছে খবর আসে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে তাড়াশ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
02 November 2026

তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার

www.dainikkagoj.com
02 November 2026

তাড়াশে মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৪ সমর্থক গ্রেপ্তার

www.dainikkagoj.com