শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের চোখে পড়ে পুকুরে ভাসমান মরদেহটি। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরে ভাসমান মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে সব দিক বিবেচনা করে তদন্ত চলছে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এসময় একটি বাটন মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।’ তিনি বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর