শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রামগড়ে খুচরা সার ব্যবসায়ীদের নতুন কমিটি গঠন

Reporter Name / ১২০ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

মোঃ নুর আলম শরীফ ,রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর খাগড়াছড়ির রামগড় উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ১০ অক্টোবর বিকালে রামগড় উপজেলা প্রেসক্লাবের হলরুমে কৃষকের প্রকৃত বন্ধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আইডি কার্ড ধারী খুচরা সার বিক্রেতাদের রামগড় উপজেলা শাখার সাধারণ সভায় দুই বছর মেয়াদের ১১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।

পূর্ব কমিটির সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন যে, দেশে সার ব্যবস্থাপনায় বড় সমস্যা সৃষ্টিকরে বৈষম্যমূল নিয়মে নিয়োগ প্রাপ্ত এবং পরিচালিত বিএডিসি’ র সার ডিলার গন। বিসিআইসি’র সার ডিলার ও খুচরা সার বিক্রেতা গন কঠোর তদারকি এবং নিয়মের মধ্যদিয়ে ব্যবসা করতে হয়, তাদের জামানত যথাক্রমে দুই লক্ষ ও ত্রিশ হাজার টাকা অন্যদিকে বিএডিসি’র সার ডিলারের জামানত মাত্র ২৫০০০ টাকা। প্রতি ইউনিয়নেরর বিসিআই সি’র প্রতিটি ডিলারের বরাদ্দের ৫০% ইউরিয়া ও নন-ইউরিয়া সার ঐ এলাকার খুচরা বিক্রেতা গন সম্মিলিত ভাবে ক্রয় করে কৃষকের মাঝে বিক্রি করে। অবশিষ্ট ৫০% সার ঐ বিসিআইসির ডিলার কৃষকের মাঝে সরাসরি বিক্রি করে। কিন্তু এক জন বিএডিসি’র সার ডিলার এক জন বিসিআইসি’র সার ডিলারের সমান নন-ইউরিয়া বরাদ্দ পেলেও খুচরা বিক্রেতা দের নিকট সার বিক্রি না করার করনে তাদের কাছে বেশি নন-ইউরিয়া সার মজুদ হয় এবং এই সব অতিরিক্ত নন-ইউরিয়া সার বিএডিসি’র ডিলারগন সিন্ডিকেট করে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করে। এই দেশে শুধু নন-ইউরিয়া সারের সংকট সৃষ্টি হয়ে দাম বেড়ে যায়। এর থেকে প্রমাণিত সার সংকটে মূল কারন বৈষম্য মূলক নিয়মে নিয়োগপ্রাপ্ত ডিএডিসি’র সার ডিলারগণ।

অন্য দিকে খুচরা বিক্রেতা গন সিমিত বরাদ্দের সার দিয়ে তৃণমূল পর্যায়ে কৃষকের মাঝে নগদ ও বাকী তে বিক্রি করে কৃষকের প্রকৃত বন্ধুর ভূমিকা পালন করে আসছে।

অথচ নতুন নিতীমালায় নাকি খুচরা সার বিক্রেতা নামে কিছুই থাকবেনা। এত বছরের ব্যবসা বন্ধ হলে এই দেশের প্রায় চল্লিশ হাজার খুচরা বিক্রেতা পরিবার নিঃস্ব হয়ে পথে দাঁড়াবে। সরকার কে নতুন নীতিমালা বাস্তবায়ন না করার আহব্বান করেন।

সর্বশেষ উপস্থিত সকলের মতামত ও সম্মতিতে আবুল কাশেমকে সভাপতি ও মোঃ আলাউদ্দিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি পদে মোঃ হানিফ, সহ সাধারণ সম্পাদক পদে মির হোসেন কোষাধ্যক্ষ পদে নজরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর