শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

দীঘিনালায় ধর্মীয় মহাসমারোহে কঠিন চীবর দান উৎসব উদযাপিত

Reporter Name / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মোঃ হাছান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বোয়ালখালী শালবন বৌদ্ধ বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সারাদিনব্যাপী আয়োজনে অংশ নেন হাজারো ভক্ত ও পূণ্যার্থী।

অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পানীয় দান, বুদ্ধমূর্তি দান, চীবর দান ও কল্পতরু দানসহ নানা ধর্মীয় অনুষ্টান অনুষ্ঠিত হয়। শেষে দেশ ও জাতির শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো, সভাপতি—পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ও অধ্যক্ষ বোয়ালখালী দশবল রাজ বন বৌদ্ধ বিহার।

প্রধান ধর্মদেশক ছিলেন ভদন্ত উ পঞ্ঞ্ চক্ক মহাথেরো, অধ্যক্ষ খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহার, রাউজান, চট্টগ্রাম।

বিশেষ ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত লোকামিত্র থের মহোদয়, সাধারণ সম্পাদক—পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ও অধ্যক্ষ কামাকুছড়া ধাম্মাংকুর বৌদ্ধ বিহার।

এছাড়াও অনুষ্ঠানে ভদন্ত জ্ঞাননন্দ মহাথেরো, লোকামিত্র থেরো ও করুণাবংশ থেরোসহ অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় তাঁর প্রধান সেবিকা বিশাখা একদিনে তুলা থেকে সুতা তৈরি করে চীবর দান করার মাধ্যমে এই ঐতিহ্যের সূচনা করেন। সেই ধারাবাহিকতায় আজও বৌদ্ধ ধর্মাবলম্বীরা দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন করে আসছেন — যা দান, ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর