শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দীঘিনালায় মহতি পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী সর্বজনীন শালবন বৌদ্ধ বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা ২৫৬৯ বুদ্ধাব্দ উপলক্ষে এক মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার জনাব ইনামুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

অনুষ্ঠানে দেব-মনুষ্য তথা সকল প্রাণীর মঙ্গল কামনায় বুদ্ধ প্রতিমা বিসর্জন, অষ্টপরিষ্কার দান, হাজার বাতি দান, পিণ্ডদান ও আকাশ প্রজ্বলনসহ নানা ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে শ্রীমৎ বুদ্ধ স্থবির ধর্মদেশনা প্রদান করেন।উক্ত মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করে বোয়ালখালী সর্বজনীন শালবন বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ।

এই পূর্ণিমা উপলক্ষে এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর