শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়ায় উপজেলা পর্যায়ে নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত 

Reporter Name / ১৮৪ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় মিরপুরে তামাক চাষ নিরুৎসাহিতকরণ ও নিরাপদ খাদ্য উৎপাদনে উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত হয়েছে। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং এশিয়ান প্যাসিফিক ফোরাম অন উইমেন, ল অ্যান্ড ডেভেলপমেন্টের (এপিডাব্লিউএলডি) সহযোগিতায় সোমবার সকালে জেলার মিরপুর উপজেলা সভাকক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কোর্ডিনেটর জায়েদুল হক মতিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা বন কর্মকর্তা জুয়েল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন। এ সময়ে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী উম্মে সালমা, ইয়্যাং রিসার্চার শিবলী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় অতিথিবৃন্দ বিষবৃক্ষ তামাকের ক্ষতিকর দিক এবং তামাকের বিকল্প ফসল উৎপাদনে করণীয় বিষয় বিস্তারিত আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর