শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

গোহালা নদীর ইজারা বাতিল, স্বস্তিতে জেলেরা

Reporter Name / ১৩২ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় একটি মসজিদ কমিটির দেওয়া গোহালা নদীর আড়াই কিলোমিটার অংশের ইজারা বাতিল করেছে উপজেলা প্রশাসন।শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত উধুনিয়া গ্রামে গিয়ে ইজারা বাতিলের পাশাপাশি ইজারাদারের কাছ থেকে নেওয়া এক লাখ ৬২ হাজার টাকা ফেরতের নির্দেশ দেন।এর আগে বৃহস্পতিবার মসজিদ কমিটি উন্নয়ন তহবিলের নামে নদীটি ইজারা দিলে শতাধিক জেলে পরিবার জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়ে।বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।ইউএনও বলেন,“নদী সরকারি সম্পদ, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এটি ইজারা দিতে পারে না।”প্রশাসনের এ সিদ্ধান্তে জেলেদের মুখে ফিরেছে হাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর