সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

তাড়াশ পৌরসভায় কাউন্সিলর পদে দোয়া চাইলেন শুকুর মির্জা

Reporter Name / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধী:

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তাড়াশ প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. শুকুর মির্জা।

বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি তাঁর সামর্থ অনুযায়ী অনুদান প্রদান করে পূজাকে আরো উৎসবমুখর করতে সহায়তা করেন।

পূজা মণ্ডপগুলোতে পরিদর্শনকালে শুকুর মির্জা বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশী। আমি বিএনপি পরিবারের একজন সদস্য। আগামী পৌরসভা নির্বাচনে আমি ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

তিনি তাড়াশ পৌর শহরের মোট ৬টি পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন— তাড়াশ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মির্জা, যুগ্ম আহবায়ক রিন্টু মির্জা, যুবদল নেতা রয়েল মির্জা, শাহিন মির্জা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর