শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

দীঘিনালায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী

Reporter Name / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসবের মহোৎসবের শেষ দিন বিজয়া দশমী বৃহস্পতিবার যথাযোগ্য ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দীঘিনালায়। উপজেলার নয়টি পূজামণ্ডপে সকাল থেকে ভক্তদের উপস্থিতিতে শুরু হয় পুষ্পাঞ্জলি ও সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা।

সকাল সাড়ে ১০টার দিকে পূজার পর শুরু হয় অঞ্জলি প্রদান। হাতে হাতে ফুল নিয়ে ভক্তরা পুরোহিতের সঙ্গে মন্ত্রোচ্চারণে অংশ নেন। মন্ত্রপাঠ শেষে উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্যে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। ভক্তদের ভিড় বাড়তে থাকায় একাধিকবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়।

বেলা ১১টার দিকে শুরু হয় সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা। ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেবীকে সিঁদুর মাখিয়ে প্রণাম জানান। এরপর একে অপরকে সিঁদুর মেখে আনন্দ ভাগাভাগি করে নেন। শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ এলাকা।

দুপুরের পর অনুষ্ঠিত হয় আরতি ও শোভাযাত্রা। পরে বিকেল পাঁচটায় মাইনি নদীতে আনুষ্ঠানিকভাবে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

দুর্গোৎসব চলাকালীন দীঘিনালার নয়টি পূজামণ্ডপে সর্বক্ষণ কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা প্রশাসন ও দীঘিনালা জোনের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে এবারের দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর