শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক

লংগদু উপজেলা প্রশাসন কর্তৃক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ”

Reporter Name / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি

 

রাঙ্গামটির লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যা কবলিত পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে দশটায় লংগদু উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুল ও

মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রসার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী বিতরণ করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।

 

এসময়ে ত্রাণ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন  লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মীর রফিকুন্নেছা চৌধুরী, ইউপি সদস্য ও মাইনীমুখ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম মেম্বার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা রাবেয়া বেগম প্রমূখ্য।

 

ত্রাণ বিতরণ কর্মসূচীর পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন বলেন,  একটানা অতি বৃষ্টি ফলে দ্রুত পানি নিষ্কাষন হতে না পারায় লংগদু উপজেলার বিভিন্ন এলাকা আজ পানিতে তলিয়ে গেছে। এতে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তাদের দুঃখের সীমা নেই।

এসব আশ্রয়কেন্দ্রের মানুষের পাশে লংগদু উপজেলা প্রশাসন পুর্বেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি প্রশাসনের পাশাপাশি সমাজের সকল বিত্তবানদেরও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর