শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন  গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক

ভালুকায় নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে চাঁদাবাজির অভিযোগ, ওসি-এসআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য

Reporter Name / ১৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা অংশে নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ‘ডাম্পিংয়ের’ ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ভরাডোবা হাইওয়ে থানার বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভালুকা হাইওয়ে ভরাডোবা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ এবং তার ঘনিষ্ঠ এসআই সবুজ মিয়া।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে লোক দেখানো অভিযান পরিচালনার আড়ালে প্রতিনিয়ত চালকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে। শুধু তাই নয়, ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানগুলো থেকেও নিয়মিতভাবে মাসিক চাঁদা আদায় করা হচ্ছে। খুঁজ নিয়ে জানা যায়, ভালুকা হাইওয়ে থানায় যোগদানের পর থেকে অদ্যবদি ডিউটি কালিন সময়ে পোষাক ছাড়াই ডিউটি করছেন।

 

ভুক্তভোগীদের দাবি, আমতলা আইডিয়াল মোড়, স্কয়ার ১নং গেইট, এন ভয় কোম্পানির সামনের সড়ক ও মাস্টারবাড়ি স্কয়ার গার্মেন্টসের সামনে থেমে থাকা ট্রাক ও বাসগুলো থেকেও চাঁদা আদায় করা হয়। এসব টাকা প্রথমে এসআই সবুজ মিয়া সংগ্রহ করেন এবং পরে ওসির সঙ্গে ভাগাভাগি করা হয় বলে অভিযোগ রয়েছে।

 

ঘটনার বিষয়ে জানতে চাইলে ভরাডোবা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ সাংবাদিকদের স্পষ্ট কোনো বক্তব্য না দিয়ে নানা অজুহাত দেখিয়ে এড়িয়ে যান। একাধিক সাংবাদিক তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

এসব কর্মকাণ্ডে এলাকার পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর