শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

শেরপুরে গরুর হাটে হামলার অভিযোগে নিজের সম্পৃক্ততা অস্বীকার করলেন মাওলানা মুলু

Reporter Name / ১৬২ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

শেরপুর শহরের ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন গরুর হাটে হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সি। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চরপক্ষীমারি ইউনিয়নের সাত পাকিয়া নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

মাওলানা মুলু লিখিত বক্তব্যে অভিযোগ করেন, “সম্প্রতি নামসর্বস্ব অনিবন্ধিত একটি নিউজ পোর্টালে ‘শেরপুরে গরুর হাটে হামলা, মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সির যোগসাজশের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত খবরটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

 

আমাকে জড়িয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের জড়ো করে হামলার যে অপবাদ দেওয়া হয়েছে তা সত্য নয়।”

 

তিনি বলেন, ২০১২ সাল থেকে তিনি বাংলাদেশ হেফাজতে ইসলামের সদস্য এবং ২০১৭ সাল থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের সক্রিয় সদস্য। জুলাই আন্দোলনের পর থেকে তিনি বাংলাদেশ খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি এবং হেফাজতে ইসলামের জেলা শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। “আমার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই,”-দাবি করেন তিনি।

 

মাওলানা মুলু আরও বলেন, “বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হয়েছি। আমার ভাই আকবর চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে কোনো সম্পদ অর্জন করিনি। রাজনৈতিক পদ-পদবী ব্যবহার করে বিভিন্ন দপ্তরে প্রভাব খাটানোর কোনো প্রমাণও কারও কাছে নেই। প্রতিপক্ষরা আমাকে হেয় করতে এই অপপ্রচার চালাচ্ছে।”

 

তিনি বলেন, নিজের মানহানির অভিযোগে ওই অনিবন্ধিত নিউজ পোর্টালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রকৃত সত্য উদঘাটনে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর