সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

রামগড়ে মারমা ঐক্য পরিষদের সপ্তম কাউন্সিল অনুষ্ঠিত

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা শাখার সপ্তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রামগড় লেক এর বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা শাখার সভাপতি সুজাই চৌধুরীর সভাপতিত্বে  প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

প্রধান অতিথি বলেন, অনেক পিছিয়ে আছে মারমা সম্প্রদায়। তাই অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ হয়ে নিজেদের প্রাপ্তি আদায় করে নিতে হবে। চাকরি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য থেকে প্রতিটি সেক্টরে নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে পিছিয়ে নয় এগিয়ে যেতে সব সময় এ সংগঠন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কাউন্সিলে আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপু মারমা, সাথোয়াই প্রু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  মংসাপ্রু কার্বারী, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলার সভাপতি সাজাইমং মারমা, সাধারণ সম্পাদক উথইমং মারমা, সাংগঠনিক সম্পাদক আসিমং মারমা ও মহিলা ঐক্য পরিষদের রাঙ্গামাটি জেলার সভাপতি নুমাইচিং মারমা, কাউখালি উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি থুইশেলা মারমা, সাধারণ সম্পাদক উসাচিং মারমা, মহিলা ঐক্য পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি উক্রাচিং মারমা প্রমূখ।

কাউন্সিলে রামগড় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ কে ফুল দিয়ে বরণ করেন রামগড় মারমা যুব ঐক্য পরিষদ।

কাউন্সিলে চাইলাপ্রু মারমা কে সভাপতি, অংশেপ্রু মারমা কে সাধারণ সম্পাদক ও চাইথোয়াই মারমা কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট  বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের রামগড় পৌর কমিটি ঘোষনা  করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর