সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

Reporter Name / ১২৬ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়া জেলা মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বর্গীয় জগন্নাথ পাঁড়ে সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

 

কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ ছুমিয়া খানম। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় গতি আনার জন্য পুলিশ ও ম্যাজিস্ট্রেসি একসঙ্গে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচার প্রক্রিয়ায় গতি আনার জন্য পুলিশ ও ম্যাজিস্ট্রেসি একসঙ্গে কাজ করলে জেলার সামগ্রিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

 

কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তপন রায়ের সভাপতিত্বে ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাহাঙ্গীর আলম প্রমুখ। জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দসহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও কনফারেন্সে অংশ নেন।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মামলা পরিচালনায় সমন্বয়, মাদক দমন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর