সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

প্রকৌশলীকে জবাইয়ের হুমকির প্রতিবাদে রংপুরে আইইবির মানববন্ধন ও সংবাদ সম্মেলন

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

 

শরিফা বেগম শিউলী

স্টাফ রিপোর্টার

রংপুরে নেসকোতে কর্মরত সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে জবাই করে হত্যার হুমকির ঘটনায় চরম ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্র। উক্ত ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) রংপুর কেন্দ্রের আয়োজনে নগরীর আরকে রোডস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনের সামনে নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়। পরে অফিস হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইইবি রংপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাকিউল আলম।

মানববন্ধন ও সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, দেশের বিদ্যুৎ, শিল্প, অবকাঠামো ও প্রযুক্তি খাতে প্রকৌশলীরা সব সময় সামনের কাতারে থেকে কাজ করে আসছেন। অথচ কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা ও মর্যাদা আজ মারাত্মক হুমকির মুখে। প্রকৌশলী রোকনুজ্জামানের মতো একজন দায়িত্বশীল কর্মকর্তাকে জবাই করার হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

যে কোনো রাষ্ট্রের অবকাঠামোগত, শিল্প, প্রকৌশল ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য প্রকৌশলীদের যথাযথ নিয়োগ, পদোন্নতি, পদায়ন, কর্মস্থলে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত ২৫ আগস্ট সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান নিজ কর্মস্থলে দায়িত্ব পালনকালে জবাই করে হত্যার হুমকির শিকার হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাচ্ছি।

এ সময় তারা দাবি করে বলেন, অনতিবিলম্বে এই ঘৃণিত কাজের মূলহোতা এম এস সরওয়ার জাহান সাঈদী এবং মোঃ মাজেদুল ইসলাম, গোলাম কিবরীয়া সোহান, ইসমাইল হোসেন, মোঃ রুহুল মারজান, লিয়াকত আলী সহ ঘটনাস্থলে উপস্থিত মৃত্যুর হুমকিদাতা এবং উস্কানিদাতাদের প্রত্যেককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার জন্য দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জবাই করে হত্যার হুমকিদাতা সন্ত্রাসী এম এস সরওয়ার জাহান সাঈদী এবং তার সহযোগীদের গ্রেফতার নিশ্চিতকরণে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ডিপ্লোমা সনদধারীদের সংশ্লিষ্ট সকল পেশাজীবী প্রতিষ্ঠান থেকে এহেন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত উপরের সকলের সদস্যপদ বাতিল করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশের প্রকৌশল পেশার মর্যাদা রক্ষা এবং প্রকৌশলীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ও বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।

দাবি আদায় না হলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সর্বদা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে।

এ সময় আইইবি সদস্য সহকারী প্রকৌশলী জয়া স্যানাল এলজিইডি, স্থানীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী শাহরিয়ার মিরাজ, প্রকৌশলী মিজানুর রহমান এসই/পিডব্লিউডি, নির্বাহী প্রকৌশলী (নেসকো) আব্দুল মতিন, প্রকৌশলী সরোয়ার হোসেন এই/ইইডি, প্রকৌশলী নাফিউর রহমান এই/এলজিইডি, প্রকৌশলী আশরাফুল আলম এসডিই/বিডব্লিউডিবিসহ রংপুরের বিভিন্ন সরকারি প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর