সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

বেনাপোল দিয়ে ভারত থেকে ফিরলো ১৭ কিশোর কিশোরী

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

বেনাপোল প্রতিনিধিঃ

ভারতের পাচারের শিকার ১৭ বাংলাদেশি কিশোর কিশোরীকে বেনাপোল সীমান্তে দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

 

বুধবার (২৭ আগস্ট ) বিকাল ৫ টায়  ভারতের পেট্রাপোল চেকপোষ্ট দিয়ে এদের বেনাপোল চেকপোষ্টে ফেরত পাঠানো হয়।

 

 

এ সময় সেখানে কলকতায় নিযিক্ত বাংলাদেশ দুতাবাস,উপজেলা সমাজ সেবা,উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

ফেরত আসা ১৭ জনের মধ্যে ৭ জন কিশোর, ১০ জন কিশোরী রয়েছে। এদের বাড়ি,,গোপালগঞ্জ বাগেরহাট, কিশোরগঞ্জ নড়াইল গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায়।

 

 

আইনি সহায়তা দিতে এদের সীমান্ত থেকে গ্রহন করবেন, জাস্টিস অ্যান্ড কেয়ার, জাতীয়  মহিলা আইনজিবী সমিতি ও রাইটস যশোর  সংস্থ্যা  ৩ টি এনজিও সংস্থ্যা । দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল।

 

 

 

জানা যায়,পাচারের শিকার ১৭ জন বাংলাদেশিকে উদ্ধারের পর ফেরত আনতে সরকারের পাশাপাশি কাজ করে মানবাধিকার ও এনজিও প্রতিষ্ঠানগুলো। এরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটকের পর ভারতের বিভিন্ন  হোমের আশ্রয়ে ছিল। এদের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে।  আটকের পর আইনি জটিলতায়ন কেউ কেউ দুই থেকে তিন বছর ভারতের হোমে থাকতে হয়েছিল।পরে  ভারত-বাংলাদেশ সরকারের দেওয়া স্বদেশ প্রত্যাবাসনে এরা দেশে ফেরার সুযোগ পায়।

 

 

যশোর জেলা মহিলা আইনজীবি সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, আজ যারা দেশে ফিরত আসলো ভারত থেকে বাংলাদেশ এই ১৭ জন কিশোর কিশোরী তারা দীর্ঘদিন তিন থেকে চার বছর কেউ দুই বছর বিভিন্ন জেলখানায় আটকের পরে সেল্টার রুমের থেকে তাদেরকে উদ্ধার করে দুই দেশের মধ্যে চিঠি চালাচালির মাধ্যমে তারা আর দেশে ফেরত আসলো এদেরকে আমরা নিজ জিম্মায় নিয়ে তাদের পুর্নবাসন করে তাদের নিজ বাড়িতে পুর্নবাসত করবো তাদের যদি মামলা হয় বা আইনের সহতায় প্রয়োজন হয় তা আমরা দেবো বলে তিনি জানান

 

 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের (ওসি) ইলিয়াস  জানান,, আজ ১৭ জন বাংলাদেশি ভারত থেকে ফিরেছে। তাদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর