শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ , আহত ৪

Reporter Name / ১৬৮ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

 

 

 

অভিশেখ চন্দ্র রায় , ঠাকুরগাঁও প্রতিনিধি :-

ঠাকুরগাঁও রাণীশংকৈলে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম (৩০) নামে এক জন নিহত ৪ আহত হয়েছেন।

রোববার দুপুর ১টার দিকে রাণীশংকৈল উপজেলার নেকমরদ করনাইট নতুন বস্তি এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন উপজেলার কাশিপুর ইউনিয়নে ভানোর গ্রামের সলেমান আলী ছেলে। আহতরা হলেন, মুকতারুল ইসলাম (৩৫)।শিশু বাচ্চা সহ সুলতানা (২৮)। সঞ্জয় রায় (২৫)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জসিম উদ্দিন, মুক্তারুল ও সুলতানা শিশু বাচ্চা সহ একটি মোটরসাইকেল যোগে বালিয়াডাঙ্গি উপজেলার উদ্দেশ্য যাচ্ছিলেন। অপর দিক থেকে আসা মটর সাইকেল আরহী সঞ্জয় রায় এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সকলে ছিটকে পরে। রাণীশংকৈল ফায়ার সার্ভিস ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। সঞ্জয় রায়কে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করেন। মুক্তারুল ইসলাম,সুলতানা ও শিশু বাচ্চা প্রথমিক চিকিৎসা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরশেদুল হক মুঠোফোনে বলেন,পুলিশ দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর