শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

তাড়াশে ওএমএস’র চাল বিক্রির উদ্বোধন

Reporter Name / ৮৫ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র ব্যক্তিদের মাঝে ওএমএস’র (ওপেন মার্কেট সেল ) চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল থেকে উপজেলার ১৬ টি স্থানে ওই চাল বিক্রি শুরু হয়েছে। উপজেলার ৮ টি ইউনিয়নে ৮ হাজার ৮৪৫টি কার্ডধারী পরিবার প্রতি কেজি ১৫ টাকা ধরে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন ও পৌষার বাজার এলাকায় ওই চাল বিক্রির উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হাসান। তিনি জানান, উপজেলার ৮ টি ইউনিয়নের ১৬ টি স্থানে ১৬ জন ডিলাড়ের মাধ্যেমে চাল বিক্রি শুরু হয়েছে। এ কর্মসূটি আওতায় ৮ হাজার ৮৪৫ টি কার্ডধারী পরিবার ১৫ টাকা ধরে ৩০ কেজি চাল কিনতে পারবেন। পুরো উপজেলায় ২ লাখ ৬৫ হাজার ৩৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। এতে ওই সকল পরিবারের খাদ্য ঘাটতি অনেকটাই পূরণ হবে। পরে খাদ্য নিয়ন্ত্রক চাল বিক্রির সকল স্থান ঘুরে দেখেন।মাধাইনগর ইউনিয়নের ওয়াশীন গ্রামের বিক্রয় কেন্দ্রে ওমমএস’র চাল কিনতে আসা কার্ডধারী আঙ্গুর হোসেন জানান, স্বল্প মূল্যে কেনা ওই ৩০ কেজি চাল আমার পরিবারের খাদ্য চাহিদা পূরণে অনেক বড় ভূমিকা রাখবেন। তিনি আরো বলেন, আমরা সুষ্ঠ-সুন্দর ভাবে ওই চাল কিনতে পেরেছি। কোন ভোগান্তিতে পড়তে হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর