শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

দীঘিনালায় বিডি ক্লিনের নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name / ১৬৭ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

 

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

 

বাংলাদেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী পরিচ্ছন্নতা সংগঠন বিডি ক্লিন আজ তাদের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে একযোগে ৯ ঘণ্টায় ৯০০টি ময়লার ভাগাড় পরিষ্কার করে নতুন ইতিহাস গড়ছে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ আগস্ট) দীঘিনালা উপজেলা টিমও বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। এদিন তারা উপজেলার দুটি গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করেন—

১. উপজেলা নির্বাচন অফিস

২. বাদল টিলা এলাকা।

উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন এর চিহ্নিত স্থানে মোট ১৬ জন স্বেচ্ছাসেবী একসাথে কাজ করেন। পরিষ্কার করা জায়গাটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট ও প্রস্থ ২৬ ফুট।

এই সময় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম, শিক্ষক, উত্তর কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়; উপজেলা সমন্বয়ক মেহেদী হোসেন; উপজেলা লজিস্টিক সমন্বয়কসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, “নবম প্রতিষ্ঠা বার্ষিকীর এই উদ্যোগ শুধু ময়লা পরিষ্কার নয়, এটি একটি প্রতিজ্ঞা—সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।”

বিডি ক্লিন বিশ্বাস করে, পরিচ্ছন্ন সমাজ গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নতুন প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়তে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর