শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

শার্শায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৩১ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

 

 

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

শুক্রুবার (২২ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রীজের নিচে থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মরদেহটি স্থানীরা ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

 

 

নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।

 

 

পরিবার ও স্থানীয়রা জানান, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্প্রতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। শুক্রুবার দুপুর আড়াইটার দিকে শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রীজের নিচে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে।

 

 

তারা আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

 

 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

মরদেহের শরীরে উল্লেখযোগ্য কোন ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর