শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রাণীশংকৈলে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশকালে ৪ বাংলাদেশি আটক

Reporter Name / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

 

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশকালে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর দেড়টার দিকে জেলার রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করে বিজিবির একটি টহল দল।

 

বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩৭৪/১ এর বিপরীতে প্রায় ৩০০-৪০০ গজ ভারতীয় অভ্যন্তরে গরুর ঘাস কাটতে প্রবেশ করেন কয়েকজন বাংলাদেশি। পরে ঘাস কেটে ফেরার পথে ডাঙ্গীপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবি।

 

আটককৃতরা হলেন- জেলার হরিপুর উপজেলার মারাধার গ্রামের মৃত ইসমাইলের ছেলে মো. ইলিয়াস আলী (৭২), মৃত ছইব আলীর ছেলে মো. আব্দুর রাজ্জাক (৫৫), ওয়াজুল হকের ছেলে মো. কামাল হোসেন (৩৫) ও মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. বাদশা মিয়া (৩২)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।

 

৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, আটককৃতরা সীমান্ত রেখা অতিক্রম করে প্রায় তার কাটার কাছে চলে গিয়েছিল। তবে তারা ঘাস কাটার উদ্দেশ্যে নাকি অন্যকোনো কারণে গিয়েছিল তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এভাবে অনেকে ঘাস কাটার ছলে বস্তার ভিতরে বিভিন্ন মাদক দ্রব্য নিয়ে আসেন।

 

এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তাদের থানায় প্রেরণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর