সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

ধামইরহাটে সৈরাচারের দোসর রঘুনাথপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট(উপজেলা) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে সৈরাচার আওয়ামী সরকারের দোসর, ক্ষমতার অপব্যবহারকারী রঘুনাথপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র জনতা ও এলাকাবাসী। ২১ আগস্ট দুপুর ১২ টায় মাদ্রাসার প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী আন্দোলন কর্মসূচিতে হাজারও অভিভাবকগণ বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের মা’য়েরা একাত্বতা প্রকাশ করে মিছিলে অংশগ্রহণ করেন ও বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আগামী রবিবারের মধ্যে তাকে অপসারণেরও আলটিমেটার দেন অভিভাবকগন। বহুরুপী রাজনৈতিক রুপ ধারণকারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিভিন্ন অনিয়ম-দূর্নীতি, প্রতিষ্ঠানকে দলীয় আড্ডাখানায় পরিনত করে শিক্ষকদের গ্রুপিং সৃষ্টির মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করা, প্রতিষ্ঠানে ঠিকমত না আসা, শিক্ষার্থী ও পাসের হার কমে যাওয়া সহ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে ডুবে দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম। সম্প্রতি মাদ্রাসাটির কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী দোসরদের নিয়ে এডহক কমিটির পরিকল্পনা করলে স্থানীয়রা বাধা দেন অধ্যক্ষকে। তাতে অধ্যক্ষ রফিকুল ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে হয়রানী করলে ফুসে উঠে এলাকাবাসীরা। সাবেক প্রতিমন্ত্রীর ছত্রছাঁয়ায় অধ্যক্ষ রফিকুল ইসলাম বিগত সৈর সরকারের সময় বানোয়াট মামলা দিয়ে ভিন্নমতের মানুষদের দমন তথা বিএনপি নেতাকর্মীদের হয়রানী ও মামলার পরিচালনার নামে মাদ্রাসার লক্ষ লক্ষ টাকা অর্থ লুটপাট করারও অভিযোগ করেন অভিভাবকগণ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী রুবেল হোসেন, আব্দুল লতিফ, আংগুর, সাবেক ইউপি সদস্য ফেন্সীআরা, ছাত্রনেতা ওয়াসিফ আরাফাত অভি প্রমুখ।

উল্লেখ্য সম্প্রতি ২০২৫ সালের দাখিল পরীক্ষায় ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭জনই ফেল করে, যা নওগাঁ জেলার ২য় বৃহত্তম কামিল মাদ্রাসা হিসেবে হাস্যকর ও উদ্বেগজনক। মাত্র ৪০/৫০ জন শিক্ষার্থীদের দিয়ে চলে এই প্রতিষ্ঠান যেখানে শিক্ষক সংখ্যায় প্রায় ৪০ জনের মত। শুধু মাত্র মাসিক বেতনের আশায় তারা মাদ্রাসায় হাজিরা দিতে আসে বলেও ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন শিক্ষার্থীরাও।

তবে অভিযুক্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম এ সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে বলেন, সারাদেশেরই দাখিল পরীক্ষার্থীর ফলাফল খারাপ, সেখানে আমার মাদ্রাসার ফলাফল খারাপ হতেই পারে, গত বছর তো ফল ভালই করেছিলাম, আর বিগত সরকারের সময় সবাই যা করেছে আমিও তাই করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর