শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

দক্ষিণ রহমতপুর মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত 

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী , লংগদু(রাঙ্গামাটি)

 

রাঙ্গামাটির লংগদুতে কালাপাকুজ্জা ইউনিয়নের দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী ছাত্রছাত্রীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২০ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার ২ নং কালাপাকুইজ্জ্যা ইউনিয়নের দক্ষিণ রহমতপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক এর সভাপতিত্বে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

সাংবাদিক আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, ২নং কালাপাকুইজ্জা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও বিজয় টিভি রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সাংবাদিক এম কামাল উদ্দীন সহ স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণ।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখা-পড়ায় মনোযোগী হওয়া ও সাধারন জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামিক নৈতিক জ্ঞান অর্জন গুরুত্ব দিতে মাদ্রাসার বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কারের আয়োজন করেন অত্র এলাকার কৃতি সন্তান, লংগদু উপজেলার এক সময়ের ক্ষুদে সাংবাদিক ও বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য আলমগীর হোসেন।

 

এসময়ে বক্তারা বলেন, ইসলামিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিশুরা তাদের ঈমান আকিদা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে পারবে। এতে করে তারা দেশ এবং জাতি গঠনে সক্ষম হবে।  তাই লক্ষ্য ঠিক রেখে শিশুদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর