শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রামগতিতে ব্রাকের ফ্রি চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ২৫৯ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতিতে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাকের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২০ আগস্ট) সকালে লক্ষ্মীপুর-১ রামগতি সদর ব্রাক অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে এ চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাক ইস্ট ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মইনুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ব্রাক লক্ষ্মীপুর-১ আঞ্চলিক ব্যবস্থাপক (দাবী) মো: ইউসুফ। উপস্থিত ছিলেন এসএসলিড ডিভিশনাল কো-অর্ডিনেটর মো: জামান, ব্রাক জেলা সমন্বয়ক অরুন কুমার দাস. নোয়াখালী ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডাক্তার সাইফ মোহাম্মদ ফাহাদ ও ব্রাক রামগতি শাখা ব্যবস্থাপক (দাবী) নাজমুল হোসেন মজুমদার প্রমূখ।

 

চক্ষু পরীক্ষা ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথি ব্রাক ইস্ট ডিভিশনের সিনিয়র পোগ্রাম ম্যানেজার মইনুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। মেঘনা নদীর ভাঙ্গণ কবলিত পিছিয়ে পড়া জনপদ রামগতির অনগ্রর জনগোষ্ঠী, বৃদ্ধ, শিশু, শিক্ষক, শিক্ষার্থীদের দৃষ্টি শক্তির সমস্যার সমাধানের লক্ষ্যে আজকের এ আয়োজন। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা সেবা, ঔষধ ও চশমা প্রদান করবো। জটিল রোগীদের চোখের ছানি অপারেশন সহ সার্জিক্যাল বিষয়ে পরামর্শ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হবে।

 

সকাল থেকে বিকাল অবধি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫ শতাধিক চক্ষু রোগী এ ক্যাম্পে এসে সেবা গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর