সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান কে তৃণমুল বিএনপির ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

কুষ্টিয়ায় হৃদয় হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক কিশোর হৃদয় হোসেন হত্যার প্রতিবাদে সর্বস্তরের মানুষের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হত্যার বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কুমারখালীবাসীর।

 

মঙ্গলবার সকালে কুমারখালীর সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক ও স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনের পূর্বে একটি বিক্ষোভ মিছিল কুমারখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এ সময়ে উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন, মাওলানা জুলফিকার আলী, নজরুল ইসলাম প্রমুখ। বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা হৃদয় হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন,মাত্র ১৫ বছরের এক কিশোর ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। হত্যাকারীদের ছাড় দেওয়া হলে এ ধরনের ঘটনা আরও বাড়বে।”

 

বক্তারা আরও বলেন, হত্যাকারীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা না হলে কুমারখালীর মানুষ বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। তারা সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান যেন খুব দ্রুত সময়ে হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে চার্জশিট প্রদান করা হয় এবং আদালতের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন হয়।

 

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীরা বলেন, হৃদয় গরিব ঘরের ছেলে। প্রতিদিন ভ্যান চালিয়ে সংসার চালাতো। এমন একজন পরিশ্রমী ছেলেকে হত্যার মাধ্যমে গোটা সমাজকে কলঙ্কিত করা হয়েছে। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।

 

এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কুমারখালীর সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর