সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান কে তৃণমুল বিএনপির ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

তাড়াশে জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণআন্দোলনে নিহতদের স্মরণে সভা

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের তাড়াশে জুলাই-আগষ্ট’২৪ ছাত্র-জনতার গণআন্দোলনে আহত ও নিহত যোদ্ধাদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে পৌর শহরের জিকেএস সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক ছাত্রনেতা ও তাড়াশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান ইকবাল শহিদের সভাপতিত্বে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক তপন গোস্বামী, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সাইফুল ইসলাম খন্দকার, প্রভাষক আব্দুল কাদের ও ফরহাদ আলী মাষ্টার প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার সেলিম জাহাঙ্গীর বলেন, ২৪’র জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণআন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায় ঘটেছে। এ আন্দোলনে যাঁরা নিহত হয়েছেন তাদের রূহের মাগফেরাত ও আহদের সুস্থ্যতা কামনা করি। তাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের নেতা-কর্মীদের সমর্থনে এ আসনে মনোনয়ন প্রত্যাশা করেন তিনি। উক্ত স্মরণ সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর