শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

রাঙ্গামাটির লংগদুতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ২১১ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদুতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

১৬ আগস্ট (শনিবার) বেলা ১১টায় উপজেলার মাইনীমুখ ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী এবং গীতাশ্রম বিদ্যানিকেতন এর ছাত্র-ছাত্রী বৃন্দের আয়োজনে শ্রী শ্রী শিব মন্দির, জালিয়াপাড়া হতে এ উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে লংগদু সরকারি মডেল কলেজ মাঠ প্রদক্ষিণ করে পুনরায় জালিয়া পাড়া শিব মন্দিরে এসে নৃত্য অনুষ্ঠানে একত্রিত হন।

 

এ সময়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে পূঁজো অর্চনা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের রীতি অনুযায়ী আগামীকাল সকাল থেকে শ্রীকৃষ্ণের নামে পাঠা বলিদান এবং ধর্মীয় বিভিন্ন উৎসব পালন করা হবে।

জালিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটি ও গীতা স্কুলের শিক্ষক রিটন শীল জানান, প্রতিবছর আমরা এদিনে ভগবান শ্রীকৃষ্ণের নামে পূজো করে থাকি। এদিনে আমরা জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে পূজা উদযাপন করে থাকি। যাতে সকল জাতি মানব কল্যাণে বেঁচে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর