শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

Reporter Name / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

 

ইউসুফ আহমেদ,ভোলা থেকে:

ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ড ৫টি দোকান পুড়ে ছাই।এছাড়াও ৩টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

মঙ্গলবার আনুমানিক রাত ৪টার দিকে লালমোহন পৌর শহরের হাইস্কুল সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা তাৎক্ষনিক লালমোহন ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো— পলি শো কর্নার,রাইট চয়েজ ফ্যাশন,নাফি ফ্যাশন,ফ্যাশন গ্লারী,নিউ রিফাত ফ্যাশন,এছাড়াও ওয়ান ফ্যাশন,হাদিস বস্ত্রালয় ,ইভা ফ্যাশনসহ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ লাখ টাকা বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন মুহূর্তেই এক দোকান থেকে আরেক দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন।

লালমোহন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহবার হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর