শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে লালমোহনে সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

 

লালমোহন প্রতিনিধি:

দেশজুড়ে সাংবাদিক নির্যাতন-হামলা ও গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভোলার লালমোহনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে লালমোহন প্রেসক্লাব ও লালমোহনে কর্মরত সকল সাংবাদিকের উদ্যোগে লালমোহন চৌরাস্তার মোড়ে ঘন্টাব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন। এসময় বক্তব্য রাখেন আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, সংগ্রামের প্রতিনিধি মো. মাহাবুব আলম,

প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ইউসুফ আহমেদ,মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু, , সংবাদের প্রতিনিধি শাহিন কুতুব, প্রতিদিনের কাগজের প্রতিনিধি শাহিদুল তন্ময় প্রমুখ।

বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনের সময় এবং সন্ত্রাসীদের একটি সন্ত্রাস কর্মকান্ডের ভিডিও ধারণ করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এসকল সন্ত্রাসীদের পক্ষে যেন কোনো আইনজীবি না দাড়ায় সে ব্যবস্থা করতে হবে। এছাড়া তুহিনের পরিবারের দায়িত্ব রাস্ট্রকে বহন করতে হবে। এছাড়া দেশের অন্যান্য স্থানে যে সকল সাংবাদিকগণ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হয়েছেন তাদেরকে রাস্ট্রিয় ভাবে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে ও সাংবাদিকদের উপর হামলাকারীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। দেশের সাংবাদিকগণ সঠিক ভাবে দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এজন্য সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা ও সাংবাদিক সুরক্ষা আইন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর