শিরোনাম
রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

জুলাই শহীদ পরিবারের দুই সদস্যের কর্মসংস্থান, নিয়মিত সহায়তায় প্রতিমন্ত্রীর মানবিক উদ্যোগ

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

 

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিশেষ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া দুই পরিবারের দুই সদস্য সরকারি চাকরি পেয়েছেন। একই সঙ্গে তিনি নিজের সরকারি বেতন-ভাতা থেকে জেলার চারটি জুলাই শহীদ পরিবারের জন্য প্রতি মাসে নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে আসছেন।

জানা গেছে, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি সরকারি সম্মানী (বেতন-ভাতা) থেকে জেলার চারটি জুলাই শহীদ পরিবারকে মাসিক পাঁচ হাজার টাকা করে সহায়তা প্রদান করছেন। এছাড়া বাকি দুই শহীদ পরিবারের দুই সদস্যকে সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে নিয়োগের ব্যবস্থা করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে তারা যোগদান করেন। তাদের মধ্যে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন মোসা. মনিজা এবং দেবীগঞ্জ উপজেলার জুলাই শহীদ আবু ছাইদের ছেলে মামুন ইসলাম রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এবং দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা।

এ বিষয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমরা যেমন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে ধারণ করি, তেমনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকেও ধারণ করি। শপথ গ্রহণের পর থেকে আমি সরকারি সম্মানী থেকে চারটি জুলাই শহীদ পরিবারকে মাসে পাঁচ হাজার টাকা করে সহায়তা দিয়ে আসছি। পাশাপাশি বাকি দুই পরিবারের দুই সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে অফিস সহায়ক পদে চাকরি দিয়েছি।”

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, জুলাই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও নিয়মিত আর্থিক সহায়তার মাধ্যমে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 July 2026

জুলাই শহীদ পরিবারের দুই সদস্যের কর্মসংস্থান, নিয়মিত সহায়তায় প্রতিমন্ত্রীর মানবিক উদ্যোগ

www.dainikkagoj.com
24 July 2026

জুলাই শহীদ পরিবারের দুই সদস্যের কর্মসংস্থান, নিয়মিত সহায়তায় প্রতিমন্ত্রীর মানবিক উদ্যোগ

www.dainikkagoj.com