সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি উপজেলা কৃষকদল নেতার

Reporter Name / ৭১ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে,এর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্য নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানার বিষয়ে ক্যাসিনো এজেন্ট ও অবৈধ সম্পদের বিষয়ে আলোচনা হয়। সে বিষয়ে কয়েকজন সাংবাদিক সরজমিনে অনুসন্ধানী তথ্য সংগ্রহ করতে গেলে রাণীশংকৈল প্রেসক্লাব কে, ও সভাপতি আশরাফুল কে উড়িয়ে দেওয়ার হুমকি দেন এ কৃষকদল নেতা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ মাসুদ রানার বিরুদ্ধে ইতিমধ্যে অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অনেক অভিযোগ রয়েছে। এ কৃষকদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, মাসুদ রানা কৃষকদল কমিটিতে রয়েছে কি না আমার জানা নেই। যদি কমিটিতে থেকে থাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপি সাধারণ সম্পাদক মীর্জা ফয়সল আমিন বলেন, এধরনের হুমকি দিয়ে থাকলে এটি দুঃখজনক ঘটনা। আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

 

এবিষয়ে মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে রাজি হননি।

 

রাণীশংকৈল থানা (ওসি) আরশেদুল হক বলেন, বিষয়টি আমি জানি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর