শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। গত ৮ আগস্ট (বৃহস্পতিবার) গভীর রাতে, আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা জোনের বেতছড়ি সাব জোন কর্তৃক এই অভিযান পরিচালিত হয়।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউনুস এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে। এ সময় পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে ORIS Silver, PATRON এবং বিভিন্ন ব্র্যান্ডের হাজার হাজার প্যাকেট, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সিগারেটসহ বিভিন্ন পণ্য চোরাইপথে আনার চেষ্টা চলছে। এসব অবৈধ পণ্য স্থানীয় বাজারে বিক্রির মাধ্যমে রাষ্ট্রের রাজস্ব ক্ষতি হচ্ছে এবং সামাজিক ক্ষতিও বাড়ছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান বন্ধে সেনাবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে এবং যে কোনো মূল্যে সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর