শিরোনাম
নিখোঁজের ৭ দিন পর ময়মনসিংহে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ রাঙ্গামাটিতে বন্যাদুর্গত বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী-পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা লংগদুতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে এমপি দীপেন দেওয়ানের মতবিনিময় সভা কুষ্টিয়ায় পদ্মা তীর থেকে অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার দুর্গাপুরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল মিস্ত্রির মৃত্যু সিরাজগঞ্জ পৌর কর্মচারী ইউনিয়ন নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২,০৪০ পিস ইয়াবাসহ আটক ১ তাড়াশে শাহী জামে মসজিদ থেকে ৬টি সিলিং ফ্যান চুরি
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে বন্যাদুর্গত বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী-পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা

প্রতিবেদকের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

 

চট্টগ্রাম প্রতিনিধি:

বন্যায় ক্ষতিগ্রস্ত বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। মানবিক সহায়তার অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) রাঙ্গামাটির তবলছড়িস্থ নির্মাণাধীন রাঙ্গামাটি বধির বাক ও শ্রবণ বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এবং রাঙ্গামাটি বধির বাক ও শ্রবণ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

সভাপতির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা এবং সার্বিক উন্নয়নে জেলা পরিষদ সবসময় পাশে থাকবে। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কাজল তালুকদার বলেন, “বধির ও বাক-শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মানবিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। তারা অবহেলার নয়; যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে দেশের সম্পদে পরিণত হবে। বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণের এ উদ্যোগ শুধু খাদ্যসংকট লাঘব করবে না, সমাজে সহমর্মিতা ও মানবিকতার বন্ধন আরও সুদৃঢ় করবে।”

বিশেষ বক্তা হিসেবে রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরী সাংকেতিক ভাষায় বক্তব্য দেন। তিনি বধির জনগোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক স্বীকৃতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙ্গামাটি বধির বাক ও শ্রবণ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দিন। তিনি বিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানের পুরো সময় বক্তব্যগুলো সাংকেতিক ভাষায় অনুবাদ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোভাষী হাছিনা বেগম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, রাঙ্গামাটি থানা বিএনপির সহ-সভাপতি মো. মহিউদ্দিন, রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক টিটু চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে অতিথিরা বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী এবং তাদের পরিবারের হাতে খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেন।

আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 July 2026

রাঙ্গামাটিতে বন্যাদুর্গত বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী-পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা

www.dainikkagoj.com
22 July 2026

রাঙ্গামাটিতে বন্যাদুর্গত বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী-পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা

www.dainikkagoj.com