শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

রামগড়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসীর মালিককে জরিমানা

Reporter Name / ১২৪ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মোঃমাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ি রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে জননী মেডিকেল হল এর স্বত্বাধিকারী নুর হোসেনকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ফার্মেসীতে থাকা মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জননী ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ আছে কিনা চেক করতে গিয়ে এক বিরল অভিজ্ঞতার সম্মুখীন আমরা । দোকানের অধিকাংশ ঔষধের মেয়াদ নেই, অধিকাংশ ঔষধের মেয়াদ ২০২০/ ২০২২/২০২৩ সালে শেষ হয়ে গিয়েছে। এমনকি অনেকগুলো ঔষধের মেয়াদ আজ থেকে প্রায় ০৭ বছর পূর্বে অর্থাৎ ২০১৮ শেষ হয়ে গিয়েছে। উক্ত ফার্মেসীর স্বত্তাধিকারীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ে রাখার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ সমূহ জব্দ করা হয়। এসব ঔষুধের আনুমানিক বাজারমুল্য আনুমানিক ৪ লক্ষ টাকা।এসময় অভিযানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রুবায়েত হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা জুলিয়াস চাকমা, উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর রনি ত্রিপুরা সহ বাজার কমিটি উপস্থিত ছিলেন।রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, জনস্বার্থে উপজেলার যে কোন স্থানে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর