শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: খাগড়াছড়িতে সাংবাদিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Reporter Name / ১৯৭ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন পেশায় নিয়োজিত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনা শুধু পেশার জন্য নয়, এটি গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। দেশের গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক সমাজ একতাবদ্ধ হলে কোনো শক্তিই ন্যায়ের পথে বাধা হতে পারবে না।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় খাগড়াছড়ি জেলার সকল সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর