শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 

মোঃ মিশিকুল মন্ডল | স্টাফ রিপোর্টার

জয়পুরহাট সদর উপজেলার মীরগ্রাম বাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমদই ইউনিয়নের মীরগ্রাম চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মীরগ্রাম বাজারে মো. আবু তাহেরের দোকানে তল্লাশি চালিয়ে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার সিনিয়র এসআই মো. শাখাওয়াত হোসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এসআই মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই মো. সাজেদুল ইসলাম, এএসআই মো. আসাদুজ্জামান এবং এএসআই মো. সোহেল রানা।

উদ্ধারকৃত সিরাপের হেফাজতকারী হিসেবে গোলাম মোস্তফা (৬০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি জয়পুরহাট সদর উপজেলার কাদোয়া ফকিরপাড়া গ্রামের মৃত মজিবরের ছেলে।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও ক্ষতিকর পণ্যের বিস্তার রোধে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 July 2026

জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক

www.dainikkagoj.com
19 July 2026

জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক

www.dainikkagoj.com