শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 

মাহমুদ হাসান রনি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও সম্ভাব্য মেয়র প্রার্থী এনামুল হক শাহ মুকুল বলেছেন, দলীয় মনোনয়ন পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হলে দর্শনা পৌরসভাকে একটি আধুনিক, নিরাপদ ও নাগরিকবান্ধব মডেল পৌরসভায় পরিণত করবেন। এ লক্ষ্যে তিনি আটটি অগ্রাধিকারমূলক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষা, ব্যবসায়িক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের সেবা করে আসছেন। বর্তমানে দর্শনা পৌরসভার নয়টি ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তাদের প্রত্যাশা ও সমস্যার সমাধানে কাজ করছেন।

ছাত্রজীবনে তিনি দর্শনা সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। এছাড়া দর্শনা পৌরসভার মা ও শিশু হাসপাতালের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক, দর্শনা পৌর যুবদলের সাবেক সভাপতি এবং দুইবার দামুড়হুদা উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্সের নির্বাচিত পরিচালক, দর্শনা থানা ট্রাক মালিক সমিতির সভাপতি, দর্শনা পুরাতন বাজার সমাজকল্যাণ সংঘের সভাপতি এবং ঢাকাস্থ দর্শনা পরিবারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এনামুল হক শাহ মুকুল একটি সুপরিচিত সামাজিক ও রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর পিতা মরহুম আব্দুল ওদুদ শাহ ছিলেন এলাকার জনপ্রিয় সমাজসেবক ও নির্বাচিত চেয়ারম্যান। তাঁর পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, ডুগডুগি পশুর হাট, ডুগডুগি পরিবার পরিকল্পনা হাসপাতাল, ছোট দুধপাতিলা ক্লিনিক, স্কুল ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

মুকুল শাহ বলেন, নির্বাচিত হলে তিনি মাদকমুক্ত ও চাঁদাবাজিমুক্ত দর্শনা পৌরসভা গড়ে তুলবেন। পাশাপাশি একটি মহিলা কলেজ, আধুনিক হাসপাতাল ও স্টেডিয়াম নির্মাণ, পৌর এলাকায় বাস সার্ভিস চালু, রাস্তাঘাটের উন্নয়ন, পরিচ্ছন্ন নগরব্যবস্থা নিশ্চিতকরণ, বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার মানোন্নয়ন এবং পুরো পৌরসভাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি বলেন, “দর্শনার উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। জনগণের আস্থা ও সমর্থন পেলে একটি আধুনিক, নিরাপদ, পরিচ্ছন্ন ও উন্নয়নসমৃদ্ধ পৌরসভা গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবো।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 July 2026

দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল

www.dainikkagoj.com
19 July 2026

দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল

www.dainikkagoj.com