শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার নিরলসভাবে কাজ করলেও এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পরিবারকে। একজন সন্তানকে সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের সচেতন পরিচর্যা ও দায়িত্বশীল অভিভাবকত্বের বিকল্প নেই।

শনিবার (১৮ জুলাই) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সন্তানের চলাফেরা, অভ্যাস, বন্ধুবান্ধব ও সার্বিক কর্মকাণ্ডের প্রতি বাবা-মাকে সর্বদা নজর রাখতে হবে। সচেতন পারিবারিক পরিবেশ নিশ্চিত করা গেলে সন্তানরা মাদকসহ বিভিন্ন কুঅভ্যাস থেকে দূরে থাকবে এবং দেশ গঠনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

তিনি আরও বলেন, সরকার সমাজ থেকে মাদক নির্মূলে আন্তরিকভাবে কাজ করছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। একটি আদর্শ রাষ্ট্র গঠনের অন্যতম পূর্বশর্ত হলো মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা। মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় ও সাংবাদিকদের দল।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 July 2026

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

www.dainikkagoj.com
19 July 2026

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

www.dainikkagoj.com