শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রামগতিতে গলায় ফাঁস রিকশা শ্রমিকের আত্মহত্যা

Reporter Name / ২১১ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

 

 

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে গলায় ফাঁস দিয়ে মো. শিরাজ (৩৫) নামে এক রিকশা শ্রমিক আত্মহত্যা করেছেন। রবিবার ভোরে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের নতুর বাজার ভুলুয়া আশ্রায়ন প্রকল্পে এই ঘটনা ঘটে। শিরাজ ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

 

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিরাজ ঢাকায় রিকশা চালাতেন। দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সাথে পারিবারিক মতবিরোধ চলছিল। ঘটনার দিন ভোরে স্ত্রী ও সন্তানদের ঘর থেকে বের করে দেয় শিরাজ। পরে দরজা বন্ধ করে তার স্ত্রীর শাড়ী দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। তাদের সংসারে ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

 

 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সিরাজ রবিবার ভোরে আশ্রায়ন প্রকল্পের নিজ ঘরে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন। ঘর থেকে ঝুলান্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রামগতি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর