সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারি আটক  

Reporter Name / ১২৬ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে ১০৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২,র সদস্যরা।সিরাজগঞ্জ র‌্যাব-১২,র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত (১লা আগস্ট) শুক্রবার দুপুর ১৩:০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন রায়পুর (০১নং মিলগেট) সাকিনস্থ জয় গুরু কফি হাউজের সামনে মুসলিম ফার্নিচার হাউজের বিপরীত পার্শ্বে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ১০৫ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন, নগদ ৬,৪৮০/- টাকা ও ০২টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত আসামিদ্বয় হলেন, মোঃ নবাব চৌধুরী (২৫), পিতা মোঃ একাবর আলী, সাং-লক্ষীপুর,ও মোঃ সেলিম রেজা (৩৫), পিতা-মৃত সেন্টু রহমান, সাং- মোবারকপুর,উভয়ের থানা-শিবগঞ্জ ,জেলা-চাঁপাইনবাবগঞ্জ। সিরাজগঞ্জ র‌্যাব-১২,সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর