শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রাণীশংকৈলে সেনাবাহিনীর অভিযানে দুই চাঁদাবাজ আটক

Reporter Name / ৩২৮ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

অভিশেখ চন্দ্র রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার ২ চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করে ২ আগষ্ঠ শনিবার ঠাকুরগাঁও জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

 

জানাযায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর নাঈম এর নেতৃত্বে সেনা টহল দল উপজেলায় মাদ্রাসা মোড় হতে অভিযান চালিয়ে ভান্ডারা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র রাজু মিয়া (২৬) দোশিয়া রাজবাড়ি এলাকার আইনুল হকের পুত্র আনোয়ার হোসেন (ছোটুন) (২৭) কে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে এরা বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল গতকাল ট্রাকচালক এর নিকট হতে চাঁদা আদায়ের রশিদসহ হাতেনাতে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরেই পৌরসভার নামে লোড আনলোড ও ট্রাকট্যাংকলড়ির চাঁদা আদায় করে আসছিলো। কিন্তু পৌরপ্রশাসক তা বন্ধ করে দেয়, এরপরেও তারা যানবাহন থামিয়ে টাকা আদায় করছিল। সেনাবাহিনীর বিশেষ অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান আগামিতেও চলমান থাকবে বলে ক্যাম্প কমান্ডার মেজর নাঈম জানান।

এপ্রঙ্গে ট্রাকট্যাংকলড়ির সম্পাদক শাহাবুদ্দিন বলেন, আটককৃত দূজনে আমাদের সংগঠনের চালান ও পৌরসভার লোডআনলোডের চাঁদা আদায় করছিল। কিন্তু পৌরকর ও আমাদের সংগঠনের চাঁদা আদায় বন্ধ রয়েছে। আমাদের না জানিয়ে গোপনে তারা একাজটি করছিল। এজন্য সংগঠন দায়ি নহে।

এপ্রসঙ্গে থানা অফিসার ইনচাঁজ আরশেদুল হক বলেন আটককৃত দূজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। তাদের কে শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর