শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণে বিএনপির জনসংযোগ ও লিফলেট বিতরণ 

Reporter Name / ২০৪ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

 

 

নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণ ও রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখাকে নিয়ে জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগষ্ট) বিকেলে ভূরুঙ্গামারীর আন্ধারীঝাড় ইউনিয়ন এ জনসংযোগ অনুষ্ঠিত হয়। জনসংযোগে স্বতঃস্ফূর্তভাবে তরুনদের সরব উপস্থিতি ও তৃনমুল পর্যায়ের স্থানীয়দের অংশগ্রহনে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে।

জনসংযোগে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে ৩১ দফার মূল দর্শন তুলে ধরেন স্থানীয় নেতাকর্মী।

নেতাকর্মীরা বলেন- এগুলো নিছক কোনো দফা কিংবা রাজনৈতিক ইশতেহার নয় – এগুলো একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মানে ভবিষ্যতের পথনির্দেশনা।

জনসংযোগ ঘিরে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা অভিমত, এ ধরনের তৃণমূলমুখী কর্মসূচি শুধু রাজনৈতিক সচেতনতা নয়, বরং ভবিষ্যৎ মেরুকরণেও বড় ভূমিকা রাখছে। তরুণদের সরব উপস্থিতি ও অংশগ্রহণ রাজনীতিকে নিয়ে যাচ্ছে নতুন মাত্রায়। ভুরুঙ্গামারীতে বিএনপির ৩১ দফা প্রচারণা যেন তৃণমূল রাজনীতিতে নতুন এক জোয়ারের সূচনা করেছে। তরুণদের মধ্যে আশার সঞ্চার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করছে- বাংলাদেশের মানুষ এখন প্রত্যাশার রাজনীতিতে ফিরতে চায়।

জনসংযোগে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য মো. আজিজুল হক, ভুরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার রাজু, শাহাদৎ হোসেন সোহাগ,আন্ধারিঝাড় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সাধারণ সম্পাদক সামিউল আলম খোকা, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহাদাৎ হোসেন মন্ডল ও সাধারণ সম্পাদক শাহজাহান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর