সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লোহাগাড়ায় মসজিদের টাকা আত্মসাৎকারী বাবুল কারাগারে

Reporter Name / ১৬৮ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

 

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় মসজিদের টাকা আত্মসাৎকারী জাহেদ হোসেন বাবুলসহ মারামারির মামলায় মোট ৫ জনকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত, বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন।

 

গত ২৮ জুলাই আসামিরা চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলামের আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

 

আসামীরা উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভেল্লাবর পাড়ার মৃত আবু বক্করের পুত্র জাহেদ হোসেন বাবুল (৪৫)। অপর আসামীরা হলেন একই এলাকার গৌড়স্থান চৌধুরী পাড়ার ফরিদ উদ্দিনের পুত্র ফারুক উদ্দিন (৩৬), মৃত ফোরক আহমদের পুত্র নুরুল হুদা (৪৫), মৃত আকবর আহমদের পুত্র মো. শাহ আলম (৫২), শাহ আলমের পুত্র মহিউদ্দিন (৩৫)।

 

উল্লেখ্য জাহেদ হোসেন বাবুলের প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নিজ এলাকার মসজিদের মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, এ বিষয়ে তৎকালীন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইনামুল হাসানের কাছে একটি অভিযোগ দায়ের করেন মসজিদ কমিটির সেক্রেটারী শফিউল আলম। তৎকালীন ইউএনও অভিযোগটি আমলে নিয়ে সমাজসেবা অফিসকে তদন্তের নির্দেশনা প্রদান করেন, তদন্তে আনিত অভিযুগে জেলা পরিষদ থেকে মসজিদের নামে দুটি বরাদ্দের সম্পূর্ণ টাকা আত্মসাতের সত্যতা পাওয়ায় জাহেদ হোসেন বাবুলকে অভিযুক্ত করে জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন উপজেলা প্রশাসন।

 

এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলম বলেন, জাহেদ হোসেন বাবুল একজন প্রতারক, মসজিদের টাকা আত্মসাৎকারী এটা কারও অজানা নয়, আত্মসাৎকৃত টাকা ফেরৎসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তিনি।

 

মসজিদ কমিটির সাবেক সভাপতি প্রবাসী নাজিমুদ্দিন গণমাধ্যমকে বলেন, আমি প্রবাসে থাকার সুযোগে মসজিদের টাকা নয়-ছয় করেছে বাবুল, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর